ভাঙ্গা খেলনা -শিক্ষনীয় গল্প।,. Broken toys-Educational story.
"শিক্ষনীয় গল্প"
* রাতুল ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোন কিছুরই অভাব ছিল না। সে যা চাইতো তা হাত বাড়ালেই পেতো। তার আনন্দেরও কোন শেষ ছিলনা।
সারা দিন সে তার নানান খেলনা নিয়ে খেলতো। কোন খেলনা তার পছন্দ না হলে তা নিয়ে খেলত না এবং তা ছুড়ে ফেলে রাখতো। কোন খেলনা যদি পুরনো হয়ে যেত তাতেও তার ছিল ঘোরতর আপত্তি। এই খেলনা দিয়ে খেলতে সে রাজি নয়।
একদিন তার মামা তাদের বাসায় বেড়াতে আসলো। তিনি রাতুলের এইসব দেখে অনেক কষ্ট পেলেন। রাতুল তার মামার সামনেই তার কিছু পুরনো খেলনা ভেঙ্গে ফেললো।
মামা এটি দেখে তাকে তার ভাঙ্গা এবং পুরনো কিছু খেলনাসহ নিয়ে গেলেন পাশের একটি বস্তিতে। সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙ্গা, অকেজো খেলনাগুলো ভাগ করে দিলেন খেলতে।
রাতুল দেখে স্তম্ভিত হয়ে গেল। সে যে সব খেলনা ছুঁয়ে দেখতে চায় না, তা অনেকের কাছে সাত রাজার ধনের মত। খেলনার জন্য তারা হুড়োহুড়ি এবং হালকা ঝগড়াও শুরু করলো একে অপরের সাথে।
এটি দেখে রাতুল তার ভুল বুঝতে পারলো। সে ঠিক করলো যে, তার যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে। কোন কিছুই অকারণে, অবহেলায় নষ্ট করবেনা।
কিছু থাকার পরে আরও বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবেনা। কেননা যা তার কাছে ছোট বলে মনে হয়, তা অনেকে ছুঁয়ে দেখারও সুযোগ পায়না।
আসুন আমরা আমাদের যা আছে তার সুষ্ঠু এবং পরিপূর্ণ ব্যবহার করি। কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা যারা তাদের প্রয়োজনটুকুই পাচ্ছেনা।
নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে বাড়তিটুকু, বিশেষ করে যে সব বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি, তা অন্যদের দিই। হয়তো এতেই তারা তাদের জীবনে অনেক কিছু পেয়েছে বলে মনে করবে।
"Educational story"
*Ratul was the only darling child of his parents. He lacked nothing. He would get what he wanted if he raised his hand. There was no end to his joy.
He used to play with his various toys all day long. If he did not like a toy, he would not play with it and would throw it away. He also had a strong objection to any toy getting old. He refuses to play with this toy.
One day his uncle came to visit them. He was very upset to see Ratul. Ratul smashed some of his old toys in front of his uncle.
Mama saw this and took him to a nearby slum with his broken and some old toys. There he shared his broken, useless toys with some poor children to play with.
Ratul was stunned to see. Toys that he does not want to touch are like the treasures of seven kings to many. They rushed for toys and started light fights with each other.
Seeing this, Ratul realized his mistake. He decided that what he really needed to do was learn how to do it right. Nothing will be wasted in vain, negligence.
Don’t shout to get more after having something. Because what seems small to him, many do not even get a chance to touch.
Let us make good use of what we have. Before I waste anything, I think about those who are not getting what they need.
When we have as much as we need for ourselves, we give extra, especially the things we neglect, to others. Maybe that's why they think they've got so much in their lives.
-Thankyou.
Comments
Post a Comment