ভালো কাজের ফল- শিক্ষনীয় গল্প,/Good work result-instructive story

             ভালাে কাজের ফল - শিক্ষণীয় গল্প -

স্কটল্যান্ডের এক গরিব কৃষক । তার নাম ফ্লেমিং । একদিন তিনি জমিতে কাজ করছিলেন । হঠাৎ কাছের পুকুর থেকে চিৎকার ভেসে এলাে , ' বাঁচাও । বাঁ - চা - ও ! তিনি কাজ ফেলে ছুটে গেলেন । সেখানে একটি ছােট ছেলে পানিতে হাবুডুবু খাচ্ছে । পানিতে হাত নাড়ছে আর আতঙ্কে চিৎকার করছে । কৃষক ফ্লেমিং ছেলেটাকে উদ্ধার করলেন । নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছেলেটা রেহাই পেল । পরদিন সকালে একটা চমৎকার গাড়ি এসে থামল কৃষকের বাড়ির সামনে । মার্জিত পােশাক পরা এক ভদ্রলােক গাড়ি থেকে নেমে এলেন । কৃষক ফ্লেমিং যে ছেলেটিকে বাঁচিয়েছেন , ভদ্রলােক নিজেকে সেই ছেলেটির বাবা হিসেবে পরিচয় দিলেন । ‘ আমি আপনাকে প্রতিদান দিতে চাই । আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন । ভদ্রলােক বললেন । ‘ না , আমি যা করেছি তার প্রতিদান নিতে পারব না । ক্ষমা করবেন । ' জবাব দিলেন সেই কৃষক । এমন সময় ঘর থেকে বেরিয়ে এলাে তার ছেলে । ‘ এটা কি আপনার ছেলে ? ' ভদ্রলােক জানতে চাইলেন । কৃষক গর্বের সঙ্গে জবাব দিলেন , হঁ্যা , এ আমার ছেলে ।

‘ আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই । আমার ছেলের মতাে আপনার ছেলেকেও পড়ালেখা করানাের সুযােগ আমায় দিন । যদি আপনার সামান্য গুণও ওর মধ্যে থাকে তাহলে নিশ্চয় একদিন এমন বড় মানুষ হবে- আমরা সবাই তাকে নিয়ে গর্ব করব । ' বাস্তবে সেটিই হল । কৃষক ফ্লেমিংয়ের ছেলেকে ভর্তি করানাে হল সেরা স্কুলে । যথাসময়ে সেই ছেলেটি স্নাতক পাস করলেন লন্ডনের সেন্ট মেরিজ হসপিটাল মেডিকেল স্কুল থেকে । আর পেনিসিলিন আবিষ্কার করে সারা দুনিয়ায় তিনি পরিচিতি লাভ করলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং হিসেবে । কয়েক বছর পরের কথা । পুকুর থেকে বাঁচানাে ভদ্রলােকের সেই ছেলেটি নিউমােনিয়ায় মারাত্মকভাবে ভুগছিলেন । মর মর অবস্থা । সে সময়ে তার প্রাণ বাঁচল কিসে ? সেই পেনিসিলিনে । সেই ভদ্রলােকের নাম কী ? লর্ড রানডলফ চার্চিল । তার ছেলের নাম ? স্যার উইস্টন চার্চিল । নীতিকথা : ভালাে কাজের ফল অবশ্যই ভালাে হয় । মূল গল্প : হােয়াট গােজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড

The fruit of good deeds - an instructive story, of a poor farmer in Scotland. His name is Fleming. One day he was working on the land. Suddenly a shout came from a nearby pond, 'Save me. Left - tea - oh! He quit his job and ran away. There is a six-year-old boy drowning in the water. Shaking hands in the water and screaming in panic. Farmer Fleming rescued the boy. The boy escaped certain death. The next morning a nice car came and stopped in front of the farmer's house. A gentleman dressed in elegant attire got out of the car. The gentleman who was saved by the farmer Fleming introduced himself as the father of that boy. ‘I want to repay you. You saved my son's life. Said the gentleman. ‘No, I can’t get revenge for what I did. I'm sorry. The farmer replied. Her son came out of the house at that time. ‘Is this your son? The gentleman wanted to know. The farmer replied proudly, "Yes, this is my son."

‘I want to make you an offer. Give me the opportunity to teach your son in my son's opinion. If you have the slightest trait in him, he will one day be such a great man - we will all be proud of him. That is the reality. Farmer Fleming's son was admitted to the best school. The boy graduated on time from St. Mary's Hospital Medical School in London. He discovered penicillin and became known around the world as Sir Alexander Fleming. A few years later. The boy from Bhadralake was suffering from pneumonia after being rescued from the pond. The state of dying. What saved his life at that time? In that penicillin. What is the name of that gentleman? Lord Randolph Churchill. Her son's name? Sir Whiston Churchill. Proverb: The result of good deeds is good. Original Story: Hayat Gauge Around Comes Around.

Comments