একটি শিক্ষনীয় গল্প,An instructive story
*যেখানেই ভালবাসা থাকে,সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে।
*Where there is love, there is wealth and success.
-এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না। তাই বললেন, ‘আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না,কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন,আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছিl
A woman came out of her house and saw three old men sitting in front of the yard. He did not recognize any of them. So he said, ‘I don’t recognize any of you, but you may be hungry. Come on in, take care of me. '
-তারা জিজ্ঞেস করলেন ‘ বাড়ির কর্তা কি আছেন?’ মহিলা বললেন,’না’। ‘তিনি বাইরে গেছেন।’ ‘তাহলে আমরা আসতে পারবো না।‘ সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন, 'যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্যে অভ্যর্থনা জানাচ্ছি।‘ মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন।
They asked ‘What is the master of the house?’ The woman said, ‘No’. 'He's gone out.' 'Then we can't come.' When the master of the house returned in the evening and heard all that, he said, 'Go and tell them that I am back and welcome them into their house.' The woman went out and told them to come in. .
-কিন্তু তারা বললো, ‘আমরা এভাবে যেতে পারি না।' মহিলা জিজ্ঞেস করলেন,’ কিন্তু কেন? আবার কি সমস্যা?’ বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন,’আমাদের মধ্যে একজনের নাম সম্পদ।‘ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, ’তার নাম সাফল্য এবং আমি ভালবাসা।এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন।'
But they said, 'We can't go on like this.' The woman asked, 'But why? What’s the problem again? ’One of the old men said,‘ One of us is called wealth. ’Pointing to the other, he said,‘ His name is success and I am love. Now you go inside and decide who we will let you in. ’
-মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, 'আসাধারন! চল আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব!' তার স্ত্রী এতে সম্মতি দিলেন না, ’নাহ, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত।'
When the woman went in and told him everything, her husband was very happy and said, 'Great! Let's call it wealth, then we will become rich! ' His wife did not agree, saying, "No, I think we should call it success."
-তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিলো। সে বলে উঠলো, 'তোমাদের কি মনে হয় না আমাদের ভালবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালবাসায় পূর্ন হয়ে উঠবে।' লোকটি বললো,‘ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো, তুমি বাইরে যাও এবং ভালবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো।
Their daughter was sitting on the other end of the room listening. He said, 'Don't you think we should call it love? Then our house will be full of love. ' The man said, ‘Okay then we’ll listen to our daughter, you go out and invite Love as our guest.
-মহিলাটি বাইরে গেলেন এবং বললেন ’আপনাদের মধ্যে ভালবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনিই আমাদের অতিথি।'
The woman went out and said, 'Whose name is love between you? Please come in, you are our guest. '
-ভালবাসা নামের বৃদ্ধ উঠে দাড়ালেন এবং বাড়ির দিকে হাটতে শুরু করলেন, বাকী দুজনও উঠে দাড়ালেন এবং তাকে অনুসরন করতে লাগলেন। মহিলাটি এতে ভীষন অবাক হয়ে গেলেন এবং বললেন, 'আমিতো শুধু ভালবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রন জানিয়েছি, আপনারাকেন তার সাথে আসছেন?’
An old man named Valbasa got up and started walking towards the house, the other two also got up and started following him. The woman was very surprised and said, "I just invited the old man named Valbasha to come in. Why are you coming with him?"
-বৃদ্ধ লোকেরা বললো,'আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রন করতেন তবে আমাদের বাকী দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালবাসাকে আমন্ত্রন জানিয়েছেন, সে যেখানে যায়, আমরা দুইজনও সেখানেই যাই।
The old men said, 'If you had invited wealth and success, the other two of us would have stayed out, but since you have invited love, wherever he goes, we both go.
****যেখানে ভালোবাসা থাকে,সেখানে সম্পদ ও সাফল্যও থাকে।
***Where there is love, there is wealth and success.
Nice
ReplyDelete