পাখি ও মৌমাছির গল্প।, The story of birds and bees.
পাখি ও মৌমাছি:-
একদিন বিকেলবেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসল। গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসাও ছিল। সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল। পাখিটি মৌমাছিটিকে কাছে ডেকে বল, “কেমন আছ মৌমাছি ভাই?” মৌমাছিটি উত্তর দিল, “ভাল। তুমি কেমন আছ?” পাখি বলল, “ভাল। অনেক দিন ধরেই তোমাকে একটি কথা বলব বলব ভাবছি।”
মৌমাছি জিজ্ঞেস করল, “কী কথা পাখি ভাই?” পাখিটি বল, “মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম কর, কিন্তু লোকজন তোমাকে না জানিয়েই তা নিয়ে যায়। এতে তোমার দুঃখ হয় না?” মৌমাছিটি উত্তরে বলল, “না।” পাখিটি অবাক হয়ে জিজ্ঞেস করল, “কেন?” হাসিমুখেই মৌমাছি জবাব দিল, “কারণ তারা কখনই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না।”
নিজের দৃষ্টিভঙ্গী সবসময় ইতিবাচক রাখুন। ছোট্ট মৌমাছির মত হওয়ার চেষ্টা করুন, আকারে ছোট হলেও হৃদয়ের দিক দিয়ে মহৎ।
Birds and bees:-
One afternoon a bird came and perched on a branch of a tree. There was also a beehive on another branch of the tree. From there a small bee was flying in front of the bird. Call the bird to the bee and say, "How are you, brother bee?" The bee replied, “Good. How are you? ” The bird said, “Good. I have been thinking of telling you something for a long time. ”
The bee asked, "What are you talking about, bird brother?" Tell the bird, “How hard you work for honey, but people take it away without letting you know. Doesn't that make you sad? ” The bee replied, "No." The bird asked in surprise, "Why?" The bee replied with a smile, "Because they will never steal my honey-making art from me."
Always keep your outlook positive. Try to be like the little bee, small in size but great in heart.
Comments
Post a Comment