ঘোড়া এবং ছাগলের গল্প। The story of the horse and the goat.,

                      ঘোড়া ও ছাগল:-


* এক কৃষকের একটি ঘোড়া ও একটি ছাগল ছিলো.... একদিন ঘোড়াটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করে চিকিৎসক বললেন "ঘোড়াটি ভাইরাস আক্রান্ত, আমি তিনদিনের ঔষধ দিচ্ছি। তিনদিন পর যদি দেখি অবস্থার উন্নতি হচ্ছে না তবে ঘোড়াটিকে তখন মেরে ফেলতে হবে। কাছে থাকা ছাগলটি তাদের এই কথাবার্তা সব শুনলো। পরদিন ঘোড়াটিকে ঔষধ দেয়ার পর ছাগলটি তার কাছে এসে বললো "শক্তি অর্জন করো বন্ধু, উঠে দাঁড়াও.. তা না হলে কিন্তু ওরা তোমাকে মেরে ফেলবে!"

দ্বিতীয় দিনেও যখন ওরা ঔষধ দিয়ে চলে গেল তখন ছাগলটি ঘোড়ার কাছে এসে বললো "আরে দোস্ত উঠে দাঁড়াও, তা না হলে তো তুমি মারা পড়বে! দেখি, আমি তোমাকে সাহায্য করছি। ওঠো ওঠো... এক, দুই, তিন...."

তৃতীয় দিনে ঘোড়াটিকে ঔষধ দেয়ার পর ডাক্তার কৃষককে বললেন "ভাগ্য খারাপই মনে হচ্ছে। কালকে বোধ হয় এটাকে মেরেই ফেলতে হবে। তা না হলে ভাইরাস চারদিকে ছড়িয়ে পড়বে, অন্য ঘোড়াগুলোও তাতে আক্রান্ত হবে।" এ কথা বলে তারা চলে যাবার পর ছাগলটি ঘোড়ার কাছে এসে বললো "শোনো দোস্ত, এখনই শেষ সময়, আর সুযোগ পাবে না। উঠে দাঁড়াও, সাহস অর্জন করো, মনে শক্তি আনো, ওঠো, উঠে দাঁড়াও! এই তো..গুড... ধীরে ধীরে...দারুন... এবার হাঁটো দেখি... ওয়ান, টু, থ্রি... ওয়াও! বেশ পারছো, এবার দৌড়াও, হ্যাঁ জোরে, আরো জোরে! ইয়েস, তুমি পেরেছো, তুমিই চ্যাম্পিয়ন!!!"

হঠাৎ কৃষকটি ঘোড়ার কাছে এলো আর দেখলো ঘোড়াটি দৌড়ে মাঠের দিকে চলে যাচ্ছে। তিনি আনন্দে চিৎকার করে উঠলেন "আরে, এটা একটা অলৌকিক ব্যাপার! আমার ঘোড়াটি সুস্থ হয়ে গেছে। আমি একটা বিরাট পার্টি দেবো। কাল আমরা এই ছাগলটিকে জবাই করবো, এটা দিয়ে মজা করে ভুরিভোজ করবো।"

শিক্ষা : ভালো করতে থাকাটা জীবনের কঠিনতম সংগ্রামের একটি। প্রবল ইচ্ছাশক্তি যে কোন ব্যাক্তিকে তার সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবেই। কর্মক্ষেত্রে ঘটনার মূল নায়ক প্রায়শই চাপা পড়ে যায় মিথ্যা আর নকলের ভীড়ে। কর্মজীবনে যারা গাধার খাটুনি খেটেও কাজের যথার্থ মূল্যায়ন পাচ্ছেন না, তবু পৈত্রিক সম্পত্তি জেনে প্রতিষ্ঠানের জন্য শ্রম ও মেধা দিয়ে যাচ্ছেন অবলীলায়।

                

              Horses and goats:-


 * A farmer had a horse and a goat .... One day when the horse suddenly fell ill, the doctor examined him and said, "The horse is infected with the virus. I am giving him medicine for three days. The next day, after giving medicine to the horse, the goat came to him and said, "Gain strength, friend, get up. If not, they will kill you!"

 On the second day, when they left with the medicine, the goat came to the horse and said, "Hey dude, get up, or you'll die! Look, I'm helping you. Get up ... get up, one, two, three ..."

 After giving the horse medicine on the third day, the doctor said to the farmer, "It looks like bad luck. Tomorrow I think it will have to be killed. Otherwise, the virus will spread around and other horses will also be infected." After they left, the goat came to the horse and said, "Listen man, this is the last time, there will be no chance. Get up, gain courage, bring strength to your mind, get up, get up! This is ... good ... slowly Slow ... great ... now let's walk ... one, two, three ... wow! You can do it, run now, yes louder, louder! Yes, you can, you're the champion !!! "

 Suddenly the farmer came to the horse and saw the horse running towards the field. He shouted happily, "Hey, this is a miracle! My horse is well. I'll have a big party. Tomorrow we'll slaughter this goat, have fun with it."

 Education: Doing good is one of the hardest struggles in life. Strong will will bring any person to the brink of success. The main protagonist of the incident at work is often overwhelmed by lies and fakes. Those who are working hard for donkeys in their careers are not getting proper evaluation of their work, but knowing their ancestral property, they are working hard for the organization.

Comments