এক মহিলা ও কুঁজো গল্প।, The story of a woman and a hunchback.

              এক মহিলা ও কুঁজো:-


এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন রুটি বানাত এবং একটা অতিরিক্ত রুটি এক কুঁজোর জন্য বানিয়ে জানালায় রেখে দিত। কুঁজো প্রতিদিন রুটিটা নিয়ে যেত। সে কৃতজ্ঞতা জানানোর বদলে বিরবির করে বলত –“খারাপ কাজ নিজের কাছে রয়ে যায়, কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।” মহিলা তার উপর বিরক্ত হত কারন সে কোনো দিন কৃতজ্ঞতা জানাত না।

কিন্তু তারপরও মহিলাটি কুঁজোর জন্য রুটি রাখত। আর কুঁজোও সব সময় বিড়বিড় করে একই কথা বলত। এভাবে চলতে চলতে মহিলাটি একসময় কুঁজোর উপর বিরক্ত হয়ে উঠে। ঠিক করল পরের দিন রুটির সাথে বিষ মিশিয়ে দিবে। ভাবনামত পরের দিন রুটির সাথে বিশ মিশিয়ে জানালায় রেখে দিল। কিন্তু তার মনে বারবার অনুশোচনা হতে থাকল।

তাই সে বিষ মিশানো রুটিটা ফেলে দিয়ে নতুন একটা রুটি রাখল জানালায়। কুঁজো এসে রুটি নিয়ে চলে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলল – “খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে। ”অপর দিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খোঁজে। ৪-৫ মাস ধরে তার কোনো খোঁজ নেই।

ছেলের জন্য মহিলাটি প্রতিদিন দোয়া করত। ওইদিন হঠাৎ মহিলা তার দরজায় নক শুনতে পেল। দরজা খুলে দেখল তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। তার ছেলের অবস্থা ছিল খুব করুন। সে ছিল খুব ক্ষুধার্ত আর রুগ্ণ। তার পরনের কাপড় ছিল ছেঁড়া। সে তার মাকে জড়িয়ে ধরে কেদে উঠল এবং বলতে লাগল – “আমি হয়তো আজ ফিরতে পারতাম না।

আমার শরীরে এক বিন্দু শক্তি ছিল না। এক কুঁজোকে অনুরোধ করায় সে আমাকে একটু রুটি দিয়ে বলল – প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে। কিন্তু আজকে তোমার আমার চেয়ে বেশি দরকার। এইটা তুমি নাও। ”সেই রুটি খেয়ে আজ আমি বাড়ি ফিরলাম।”

মহিলাটির বুঝতে বাকি রইল না যে রুটিটা তার হাতের বানানো এবং ঐ কুঁজোটাই রুটিটা তার ছেলেকে দিয়েছিল। তখন মহিলার মনে পড়ল বিষ মিশানো রুটির কথা। যদি সে সেটা ফেলে না দিত তাহলে তার ছেলে আজ মারা যেত। মোরাল: খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।


         One woman and                                 hunchback:-


 One woman made bread for her family every day and left an extra loaf of bread in the window. Kunjo would take the bread with him every day. Instead of expressing gratitude, he would whisper, "Bad deeds remain with you, but good deeds come back as gifts." The woman was annoyed at him because he never thanked her.

 But even then the woman kept bread for the hump. And Kunjo also muttered the same thing all the time. In this way, the woman became annoyed at the hunchback. He decided to mix poison with bread the next day. Bhabanamat mixed twenty with bread the next day and left it at the window. But he kept regretting.

 So he threw the poisoned bread and put a new one in the window. Kunjo came and took the bread and left. As he was leaving, he muttered, "Bad deeds remain with you, but good deeds come back as gifts." The woman's son, on the other hand, went to another city in search of work. He has not been found for 4-5 months.

 The woman prayed every day for the boy. That day suddenly the woman heard a knock on her door. He opened the door and saw his son standing in the doorway. Her son's condition was very good. He was very hungry and sick. His clothes were torn. He hugged his mother and cried and said - "I might not be able to go back today.

 There was not a single point of energy in my body. At the request of a hunchback, he gave me some bread and told me to spend my day eating this bread every day. But today you need more than me. You take this. "I ate that bread and returned home today."

 The woman did not realize that the bread was made by her hands and that she gave the bread to her son. Then the woman remembered the bread mixed with poison. If she hadn't dropped it, her son would have died today. Moral: Bad deeds stay with you, but good deeds come back as gifts.

Comments