একটি মহিলা এবং একটি সাপের গল্প।, The story of a woman and a snake.

                    -শিক্ষণীয় গল্প:-

এক মহিলা একটা অজগর সাপ পুষতো।

সাপটা'কে সে অসম্ভব ভালবাসতো।

অজগরটা লম্বায় ৪ মিটার এবং দেখতেও বেশ স্বাস্থ্যবান ছিল।


একদিন হঠাৎ তার আদরের অজগর খাওয়া-দাওয়া বন্ধ করে দিল।

কয়েক সপ্তাহ চলে গেল, কিন্তু সাপ কিছুই খায় না।

আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেল এবং উপায়-বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল।


ডাক্তার সাহেব মনযোগ দিয়ে সব শুনলেন এবং জিগেস করলেন- সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়?

মহিলা উত্তর দিল- হ্যাঁ।

- ঘুমানোর সময় এটা আস্তে আস্তে আপনার কাছে ঘেঁসে?

- হ্যাঁ

- তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে মুড়িয়ে ধরে?

মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন-

এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যশিত কিছু বললেন।

- ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে ধরে, চারপাশ থেকে মুড়িয়ে ধরে, কারণ এটা আপনার মাপ নিচ্ছে। নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য। এবং হ্যাঁ, সে খাওয়া-দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে, যাতে সহজেই আপনাকে হজম করতে পারে।


নীতিকথাঃ আপনার চারপাশে হয়ত এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন, যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসে। হয়ত আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য।


              -Educational story:-


A woman used to feed a python.

 He loved the snake impossibly.

 The dragon was 4 meters long and was quite healthy to look at.


 One day, his beloved python stopped eating and drinking.

 A few weeks passed, but the snake ate nothing.

 The woman became anxious about the caress of the caress and took the snake to the doctor without finding any way.


 The doctor listened intently and asked, "Does the snake sleep with you at night?"

 The woman replied- yes.

 - Does it come close to you while you sleep?

 - Yes

 - Then gently wrap you around?

 The woman was surprised and replied-

 This time the doctor said something very scary and unexpected.

 - Madam, the snake hugs you, wraps you around, because it is taking your size. Preparing yourself to attack you. And yes, he has stopped eating and drinking enough space to make it easier for you to digest.


 Proverbs: There may be many people around you who you think are close to you, who seem to love you unconditionally. Maybe your loss is their main purpose.

Comments